শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
রংপুরে তিন দিনে ৩ বাস ও একটি গাড়িতে আগুন, টহল জোরদার সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে : ডা:শফিকুর রহমান প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪ বৈরী আবহাওয়া • সেন্টমার্টিনে আটকা পড়ে বিপাকে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী নতুন ভৌগোলিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি ইরানের চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ হত্যা-আগুন সন্ত্রাসে নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় ‘আকভান’: ৩ দিন বৃষ্টির আভাস অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির শফিকুর রহমান

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরসংলগ্ন জাফরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বুধবার (১৯ নভেম্বর) রাত ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত জাফরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এরপর তারা পালিয়ে যায়। এর মধ্যে একটি বোমা ব্যাংকের প্রধান ফটকের সামনে পড়ে বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। পরে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্য তিনটি বোমা বিস্ফোরিত হয়নি।

পদ্মবিলা ব্যাংক শাখার ব্যবস্থাপক বলেন, মুঠোফোনে ব্যাংকের নিরাপত্তাকর্মী তাকে জানান, তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে বোমাগুলো নিক্ষেপ করেছে। এরপর তিনি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025