মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির ফতুল্লায় মাদরাসায় আগুন • দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন, ভেন্টিলেশনে ১ আওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান: আইআরজিসি পলাশে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুর থাবায় ঝরল ৮ প্রাণ সিরাজগঞ্জে যমুনা নদী থেকে ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীদলীয় সংসদীয় সভা। পাশাপাশি জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী (প্রতিবেশী) দেশের প্রত্যক্ষ মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিরোধীদলীয় সংসদ সদস্যদের সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ি চুক্তি নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ি প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশ করার বিষয়েও আলোচনা হয়।

দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির প্রহসন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যরা বৈঠকে আলোচনা করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, মাতারবাড়ি প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025