সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালক নিহত জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার জনগণের হতে পারে না: সেলিম উদ্দিন রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু, দগ্ধ ২ শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, দগ্ধ ২ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন থেকে ফিরলেন সাড়ে তিনশ পর্যটক গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদ-আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো:গোলাম পরওয়ার

ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্স কমান্ডের এক জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, নিজস্ব সম্পদ ও প্রযুক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে তেহরান।

আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালি জানান, সম্পূর্ণ অভ্যন্তরীণ সক্ষমতা ব্যবহার করেই এই সমরাস্ত্র উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব।

বিলালি আরও বলেন, ক্ষেপণাস্ত্রের কঠিন ও তরল জ্বালানি তৈরির কাঁচামালও দেশীয় উৎস থেকেই সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা হয়।

ইরানের খনিজ সম্পদ এবং পেট্রোলিয়ামজাত পণ্য এক্ষেত্রে সহায়তা করছে, যার ফলে এই খাতে বিদেশি সরবরাহের ওপর দেশটির নির্ভরশীলতা কমেছে।

এদিকে, ইরানের প্রেসেডন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান।

যেকোনো আলোচনা অবশ্যই ‌‌ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে হতে হবে বলেও মন্তব্য করেছেন ইরানের প্রেসেডন্ট। ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পেগাহ) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেছেন তিনি।

ইরানের ‘শত্রু’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশে আঘাত হানার প্রচেষ্টা চালাচ্ছে জানিয়ে পেজেশকিয়ান বলেন, আমরা আত্মসম্মান নিয়ে কথা বলতে এবং সম্মানের সঙ্গেই বিষয়ের সুরাহা করতে পারি।

আমরা আলাপ-আলোচনা ও সংলাপের মানুষ এবং সংলাপে যদি অধিকার আদায় করা যায়, তাহলে যুদ্ধে জড়ানো উচিত নয়। কিন্তু আমরা কোনও শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করব না।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলে, ইরান ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায়।

তিনি বলেন, ‘‘জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও আমি জোর দিয়েছিলাম, আমরা ন্যায়বিচার এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংলাপে বিশ্বাসী এবং নিজেদের অধিকার দাবি করি। কিন্তু কোনও বলপ্রয়োগের কাছে মাথা নত করব না।’’

এদিকে, সোমবার (৯ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চলমান সংকট সমাধানের জন্য তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাবটি এখনও বহাল রয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ বলছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই ওই প্রস্তাবকে সম্ভাব্য সবচেয়ে যুক্তিসঙ্গত পরিকল্পনা বলে অভিহিত করেছেন।

একই সঙ্গে তেহরানের শর্তে ওয়াশিংটন সাড়া দিলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025