মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঐক্যবদ্ধ থাকলে কিছুই আমাদের অগ্রগতিতে বাধা হতে পারবে না : মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনীতি আজ অনেক সংকটময় অবস্থায় রয়েছে। আমরা এখন এক সংকটময় সময় অতিক্রম করছি। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ঐক্য। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো কিছুই আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারবে না।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি স্মরণ সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ দিন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক এমপি এবং নারায়ণগঞ্জ নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক
এস এম আকরামের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছে, তাদের এখনই আলোচনায় বসা উচিত। দুই পক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়ালে সংকট আরও বাড়বে।

আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করা সহজ হবে। আমি রাজনীতি করছি এবং এর মধ্যেই থাকব। 

তিনি বলেন, এক সময় আমার প্রতিপক্ষ ছিলেন ওবায়দুল কাদের। তার অবস্থান ও আমার অবস্থান
ভিন্ন জায়গায় ছিল।

কিন্তু আমরা নিজেদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছি। 

সমকালীন রাজনীতিতে দুর্নীতি ও অর্থসম্পদের অপব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন, দেশের কত উন্নতি হচ্ছে দেখুন। আমার পিয়নও চারশো কোটি টাকার মালিক। এখন আপনারাই প্রশ্ন করুন, কীভাবে এমনটা সম্ভব হলো। ?,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আকরাম স্মরণ পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেন চুন্নু।

আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ ও নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025