সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, ধাক্কায় প্রাণ গেল যুবকের ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে সড়ক অনেক হয়েছে ধানাই-পানাই, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন: পাটওয়ারী ১২ হাজার ৫০০ টাকায় একজন শ্রমিক কীভাবে পরিবারের খরচ চালাবেন?-সাদিক কায়েম গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির আল্লাহর সাহায্য লাভের উপায় কী?-ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর হামলা চালালে ‘অভাবনীয় জবাবের’ হুঁশিয়ারি ইরানের খুলনায় তাঁতি দল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিললো যুবকের মরদেহ

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা, ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতার সময় একটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম মো. আমিরুল ইসলাম (৪০)। তিনি টাঙ্গাইল সদরের চরপাড়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। তিনি শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

আমিরুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমরান ফকির বলেন, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দ্রুতগামী দুই গাড়ি প্রতিযোগিতা করে যাওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিরুল গুরুতর আহত হয়েছিলেন। তার পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম-পরিচয় জানা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025