সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালক নিহত জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার জনগণের হতে পারে না: সেলিম উদ্দিন রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু, দগ্ধ ২ শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, দগ্ধ ২ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন থেকে ফিরলেন সাড়ে তিনশ পর্যটক গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদ-আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো:গোলাম পরওয়ার

বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় তেহরান: আরাঘচি

মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিজেদের দেশগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশেটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি।

তিনি বলেছেন, বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে। সেজন্য মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে আঞ্চলিক দেশগুলোর নিজস্ব নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

রবিবার (২৫ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টিটিউট ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইপিআইএস) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন আরাঘচি। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কৌশলগত পরিষদের সাবেক প্রধান কামাল খাররাজির স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আরাঘচি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভেতর থেকে আসা যেকোনো নিরাপত্তা উদ্যোগকে ইরান স্বাগত জানায়। দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিলে তা ইতিবাচক পদক্ষেপ হবে।

তিনি বলেন, এ অঞ্চলে বিদেশি হস্তক্ষেপমুক্ত শান্তিব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। গত এক বছরের যুদ্ধ মধ্যপ্রাচ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে এবং বিদ্যমান কাঠামোগুলোকে ব্যাহত করেছে। তার ভাষায়, আগের মতো আর কিছুই থাকবে না।

আরাঘচির মতে, বাইরের শক্তিগুলো মূলত ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

ইসরায়েলি কর্মকর্তারা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিভেদ ও বিভক্তি তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অঞ্চলকে এমন অবস্থায় যেতে হবে, যেখানে বিদেশি সেনাদের উপস্থিতি শূন্যে নেমে আসবে। এসব বাহিনী ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলে এসেছিল। তাদের অব্যাহত উপস্থিতি কেবল নিরাপত্তাহীনতাই বাড়াচ্ছে। ’

অনুষ্ঠানে কামাল খারাজির মৃত্যুর বিষয়টিও উল্লেখ করা হয়।

তিনি ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কৌশলগত পরিষদের সাবেক প্রধান ছিলেন। তার মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান।   সূত্র: মেহের নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025