সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালক নিহত জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার জনগণের হতে পারে না: সেলিম উদ্দিন রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু, দগ্ধ ২ শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ হাজারীবাগে সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, দগ্ধ ২ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন থেকে ফিরলেন সাড়ে তিনশ পর্যটক গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদ-আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো:গোলাম পরওয়ার

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি

সৌদি আরবকে লক্ষ্য করে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে জানিয়েছে জোট।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এদিকে, লোহিত সাগরের প্রবেশপথে অবস্থিত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছের উপকূলীয় এলাকা হুথিদের কাছ থেকে পুনর্দখলে অভিযান শুরু করেছে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে গত মাসে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এর ফলে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যায়। ২০২২ সাল থেকে ওই যুদ্ধবিরতি মোটামুটি কার্যকর ছিল।

নতুন করে সংঘাত বাড়ায় ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি এবং লোহিত সাগরকেন্দ্রিক নৌ-বাণিজ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025