বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
এর আগে, পাওনা টাকা আদায় ও চাঁদার দাবিতে এক যুবদল কর্মীকে অপহরণ, মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
দলীয় সূত্রে জানা যায়, ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও যুবদল কর্মী আবদুল কুদ্দুস চৌধুরীর সঙ্গে স্থানীয় দোকানদারের পাওনা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ উঠে, গত ৭ সেপ্টেম্বর রাতে আমিনুল হকের নেতৃত্বে ২০-২৫ জনের এক কর্মী কুদ্দুস চৌধুরীকে তার দোকান থেকে অটোরিকশায় তুলে চিন্তারপোল এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা নগদ এক লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ভয়ভীতি দেখিয়ে তিনশ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেওয়া হয়।
পরে ভুক্তভোগী কুদ্দুস চৌধুরী ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ এবং মঙ্গলবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে ঘটনা তুলে ধরেন।
সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগের পর বিষয়টি হাইকমান্ডের নজরে এলে জেলা কৃষক দল আমিনুল হককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি জানান, দলে কোনো অপরাধী বা চাঁদাবাজের স্থান নেই। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।