বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত

টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ খান (৩৭) বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত বক্তার আলী খানের ছেলে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, মঙ্গলবার রাতে হানিফ বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা কিংবা পারিবারিক কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025