শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ময়মনসিংহে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু দরজা লাগিয়ে ঘরে আগুন দিলেন জামাতা, শাশুড়িসহ দগ্ধ স্ত্রী-সন্তান পড়া না পারায় পিটিয়ে মাদরাসাছাত্রের পা ভেঙে দিলেন শিক্ষক আইফোনই হলো কাল, ১০ মাসের সন্তানকে দেখতে বাড়ি ফেরা হলো না হাফিজুরের আপনারা বলে দেন, বিএনপির এমপি-মন্ত্রীর সুপারিশ ছাড়া চাকরি হবে না:সাদিক কায়েম সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট না, দেশবাসী দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায়: বিরোধীদলীয় নেতা এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা ঢাকায় বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ জন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ময়মনসিংহে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে জান্নাত ও রাফি মিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের লাল মিয়ার মেয়ে জান্নাত (২) এবং চর বেতাগৈর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার রুবেল মিয়ার ছেলে রাফি মিয়া (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জান্নাত ও রাফি বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, দুপুরের দিকে শিশুরা বাড়ির পাশেই খেলছিল। অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025