Editor Panel
- ৩০ সেপ্টেম্বর, ২০২৬ / ২৮ Time View
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৯ হাজার ৬২৯ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭১৯ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন, খুলনা বিভাগে ২৪৮ জন, বরিশাল বিভাগে ২১২ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ জন ও সিলেট বিভাগে ১৪ জন রয়েছেন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮২ জন। এ নিয়ে চলতি বছর মোট ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
তথ্য বলছে, আগস্টে তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গুতে দ্বিগুণেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। গত মাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যুও বেড়েছে প্রায় তিনগুণ।
২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত এক লাখ দুই হাজার ৮৬১ জন ও ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন।