বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

মিরপুরে ধাওয়া-পাল্টাধাওয়া-সংঘর্ষের পর আবারও উচ্ছেদ অভিযান শুরু

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ও হকারদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আবারও শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে আবারও উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন।

এসময় পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার পর উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে বেলা ১১টার পর আগুনের ঘটনা ঘটে। পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশন থেকে উচ্ছেদ অভিযানের সময় রোলার দিয়ে দোকান ভাঙতে গেলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025