শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ময়মনসিংহে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু দরজা লাগিয়ে ঘরে আগুন দিলেন জামাতা, শাশুড়িসহ দগ্ধ স্ত্রী-সন্তান পড়া না পারায় পিটিয়ে মাদরাসাছাত্রের পা ভেঙে দিলেন শিক্ষক আইফোনই হলো কাল, ১০ মাসের সন্তানকে দেখতে বাড়ি ফেরা হলো না হাফিজুরের আপনারা বলে দেন, বিএনপির এমপি-মন্ত্রীর সুপারিশ ছাড়া চাকরি হবে না:সাদিক কায়েম সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট না, দেশবাসী দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায়: বিরোধীদলীয় নেতা এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা ঢাকায় বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ জন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে অক্টোবর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে দর অপরিবর্তিত রেখে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়ে সিনিয়র সহকারী সচিব এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার অক্টোবর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ সর্বশেষ নির্ধারিত মূল্য বৃহস্পতিবার ১ অক্টোবর থেকেও কার্যকর থাকবে।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়ানো হয়। ওই দিন সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়।

ওই সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ ২০২৬ থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও সরকার জনস্বার্থে দেশে দাম বাড়ায়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রাখা এবং জ্বালানি তেল পাচার রোধে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো বিকল্প ছিল না বলেও জানিয়েছিল মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025