বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি এমন সমাজ চাই না, যেখানে মানুষ ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরবে :মোহাম্মদ সেলিম উদ্দিন ‘লংমার্চে জনগণের ন্যায্য দাবি উঠবে, বাস্তবায়ন ছাড়া সরকারের বিকল্প নেই’ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে চট্টগ্রাম জামায়াতের প্রস্তুতি সভা বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আসলাম চৌধুরী ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩২৪ জন সুন্দরবনে ৪ জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ নিরপেক্ষতা নিয়ে সংশয় জামায়াতের, ইসিকে ৯ দফা দাবি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র

৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে চট্টগ্রাম জামায়াতের প্রস্তুতি সভা

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও চট্টগ্রামের লালদিঘী ময়দানের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরের বিআইএ মিলনায়তনে মহানগর জামায়াতের লংমার্চ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

সভায় বক্তারা বলেন, দেশের জনগণ নানা সংকটে জর্জরিত। বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ জনগণের বিভিন্ন দাবি যথাযথভাবে বাস্তবায়িত হয়নি।

তারা বলেন, এসব দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশ থেকে জনগণের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা হবে। জনগণের দাবি বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে অন্য কোনো পথ নেই।

বক্তারা আরও বলেন, এ কর্মসূচি কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশের জনগণের ন্যায্য অধিকার, জনদুর্ভোগ নিরসন ও রাষ্ট্রীয় পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার দাবিতে আয়োজিত হচ্ছে। কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

সভায় নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের প্রস্তুতি, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা, শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন তারা।

সভায় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মুমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন ।

এ ছাড়া নগর জামায়াতের বিভিন্ন থানা আমীর, সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025