রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
‘এই দেশ ছেড়ে ভাগেন যাতে আপনার সন্তানকে লাশ হয়ে ফিরতে না হয়’: ইরফান সাজ্জাদ সরকারের পদত্যাগ চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী ভয় পাওয়ার কিছু নেই, আমাদের লং মার্চ গণতান্ত্রিক: মিয়া গোলাম পরওয়ার দাবি না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে: জামায়াত আমির অপ্রতিম হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ডাকসু ভিপি সাদিকের অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক আরও এক তরুণ আটক পাহাড়ের নির্জন স্থানে যেভাবে সন্ধান মেলে অপ্রতিমের পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

ভয় পাওয়ার কিছু নেই, আমাদের লং মার্চ গণতান্ত্রিক: মিয়া গোলাম পরওয়ার

ঢাকা থেকে রংপুর লং মার্চ সফল করতে দেশব্যাপী যে জোয়ার তৈরি হয়েছে তা নিয়ে সরকারের ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আমাদের লং মার্চ গণতান্ত্রিক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর লং মার্চ কর্মসূচির প্রাক্কালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত উদ্বোধনী সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ লং মার্চ সফল করার জন্য দেশব্যাপী যে জোয়ার তৈরি হয়েছে তাতে সরকারের কোনো কোনো নেতা-মন্ত্রীরা বলছেন, এত আগে লং মার্চের দরকার কি? দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের লং মার্চ গণতান্ত্রিক।’

তিনি আরও বলেন, ‘আমরা পথে পথে কোটি মানুষ জাতির সঙ্গে যে বিশ্বাস ভঙ্গ করেছেন এই গল্প শোনাতে লং মার্চ ছাড়া আমরা জোয়ার সৃষ্টি করেছি।’ লং মার্চ সফল করতে সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘এই লং মার্চ সফল করার জন্য সরকার, প্রশাসন সবাইকে আন্তরিক সহযোগিতা কামনা করি। এর আগে তিনি লং মার্চকে কেন্দ্র করে দেশব্যাপী মানুষের ব্যাপক অংশগ্রহণের কথা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025