শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
মাদক কারবারি ধরতে কড়াইল বস্তিতে চলছে অভিযান কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে যুবকের মৃত্যু সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, আইনশৃঙ্খলা নিয়ে সেলিম উদ্দিনের ক্ষোভ নেপালের বন্যায় নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ ‘আর কোনো গুম নয়, কোনো পরিবারকে অপেক্ষায় থাকতে হবে না’ ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ‘নাগরিকদের যখন হাতে ঝাঁড়ু নিতে হয়, বুঝতে হবে প্রশাসন ব্যর্থ’ বন্যায় বিধ্বস্ত নেপালে আরও একটি বন্যার শঙ্কা কক্সবাজারে হোটেলের বারে কথা-কাটাকাটি নিয়ে সংঘর্ষ, নিহত ২

কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে খৈয়ারকুল এলাকায় রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন শাহাবুদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025