বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

পাশের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেকানিকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা ওয়াহিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক।

স্থানীয়রা জানান, আরমান উদ্দিন পেশায় বৈদ্যুতিক মেকানিক ছিলেন। দুপুরে নিজ বাড়ির পাশের একটি বাসায় বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এঁওচিয়ায় এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025