সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরবে এনসিপি

ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলটির মিডিয়া সেল জানিয়েছে।সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025