বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সৌদি থেকে স্বজনদের উপহারের সঙ্গে ফিরছে রাসেলের মরদেহ

সৌদির চাকরি শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের জন্য কেনাকাটাও শেষ করেছিলেন। সেই কেনাকাটা করা মালপত্র গোছানোর সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন। সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম  রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

স্বজনরা জানান, রাসেল ২০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের রিয়াদ শহরে চাকরি করতেন। প্রায় সাত মাস আগে তিনি একবার দেশে এসেছিলেন। এবার স্ত্রী-সন্তানদের আগ্রহে আবারও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। স্ত্রী-সন্তানদের পছন্দের বিভিন্ন জিনিসপত্রও কিনেছিলেন তিনি।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সেই কেনাকাটা করা মালপত্র গোছানোর সময় বুকে তীব্র ব্যথা ওঠে। সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রিয়জনদের জন্য কেনাকাটা শেষ হলেও সেই উপহার নিয়ে আর বাড়ি ফেরা হলো না রাসেলের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025