শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
সাতক্ষীরা সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ন্যায় ও ইসলামভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে: হামিদুর রহমান আযাদ যমুনা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার ভারত সফর হতে হবে সমমর্যাদা-সমতার ভিত্তিতে: ডা. শফিকুর রহমান বর্তমান শিক্ষাব্যবস্থা দিয়ে সমাজ-মানুষের কল্যাণ নিশ্চিত হচ্ছে না:সাদিক কায়েম রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিনন্দন নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন হুমায়ুন কবির ও শামীম কায়সার মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু

বর্তমান শিক্ষাব্যবস্থা দিয়ে সমাজ-মানুষের কল্যাণ নিশ্চিত হচ্ছে না:সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থা দিয়ে মানুষ শিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা হতে পারলেও সমাজ ও মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত হচ্ছে না। তাই শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। কোরআন-হাদিসসহ ধর্মীয় মূল্যবোধে যে নৈতিকতার শিক্ষা রয়েছে, তা শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এসএসসি পরীক্ষায় এ প্লাস ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে সাদিক কায়েম বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা এবং ক্যাম্পাসে আধিপত্যবিরোধী অবস্থান নেওয়ায় আবরার ফাহাদকে রাতভর নির্যাতন করে হত্যা করা ব্যক্তিরাও একসময় মেধাবী শিক্ষার্থী ছিলেন। তারা এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করেছেন এবং দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কিন্তু সেই মেধা ও শিক্ষা মানুষের কল্যাণে কাজে লাগাতে পারেননি। বরং তাদের কর্মকাণ্ড মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সুতরাং আমরা এমন কোনো মানুষ হবো না, যার মাধ্যমে মানুষ আমাদেরকে অভিশাপ দিবে। বরং আমরা এমন হব, যারা তাদের কল্যাণে কাজের আজীবন মানুষ আমাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ সময় দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ডাকসুর ভিপি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা দিয়ে মানুষ শিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা হতে পারলেও সমাজ ও মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত হচ্ছে না। তাই শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। কোরআন-হাদিসসহ ধর্মীয় মূল্যবোধে যে নৈতিকতার শিক্ষা রয়েছে, তা শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় নৈতিকতা প্রতিষ্ঠা করতে না পারলে এই শিক্ষা জাতির প্রকৃত মুক্তি বয়ে আনবে না। অতীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা অনেক মন্ত্রী, এমপি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উচ্চশিক্ষিত হলেও তাদের কর্মকাণ্ডের কারণে মানুষ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে না। বরং তাদের অনেকের কর্মকাণ্ডের জন্য মানুষ ক্ষুব্ধ। তাই শিক্ষার্থীদের এমন শিক্ষা গ্রহণ করতে হবে, যা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশ ও মানুষের কল্যাণেও কাজে আসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। এতে শিক্ষক, অভিভাবক, আয়োজক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলের পর্বে এসএসসি পরীক্ষায় এ প্লাস ও এ গ্রেড পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025