শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

দীর্ঘ ১১ মাসের বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে কারখানায় উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।
তবে গ্যাসের চাপ কম থাকার কারণে ঢিমেতালে চলছে উৎপাদন কাজ। মূলত পুরোদমে সার উৎপাদনে ৪০-৪২ বার চাপ প্রয়োজন হয়।

বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার।

 

সার কারখানা সূত্র জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ১শত টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটে গত ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে গেলো বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়।

অবশেষে দীর্ঘ প্রক্রিয়ার পর  বৃহস্পতিবার রাতে উৎপাদনে ফিরে কারখানা।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ শুরুর পর পর উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে বৃহস্পতিবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের সমস্যা পুরোপুরিভাবে কেটে গেলে উৎপাদনেও গতি আসবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025