মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেফতার দাবি জামায়াতের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বরগুনার পায়রা নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রিন্স সালমানের গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী র‍্যাব বিলুপ্ত হয়ে গঠন হচ্ছে এসআরবি, আইনের খসড়া অনুমোদন আগামী অর্থবছর এপ্রিল-মার্চ চালুর সিদ্ধান্ত ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেফতার দাবি জামায়াতের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৫ আগস্ট সন্ধ্যার দিকে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে তাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরোচিত হামলা চালিয়েছে। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‌‌‌‌‘গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায়ই সন্ত্রাসী হামলার শিকার হন। মুফতি আমির হামজা এমপিকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইটপাটকেল দিয়ে তার গাড়িবহরে পৈশাচিক হামলা চালায়। সন্ত্রাসীদের এ বর্বরোচিত হামলায় তিনি নিজে, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্যে এ ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করতো, তবে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।’

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিতদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025