রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো মামলা সিস্টেম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা জোরদার করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে পুলিশ। আগামী ১৮ আগস্ট থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা কার্যক্রম পরিচালনা করবে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালনাসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যবস্থার আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্তপূর্বক স্বয়ংক্রিয় পদ্ধতিতে যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস’এর মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।

মামলার তথ্য পাওয়ার পর যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

প্রযুক্তি-নির্ভর এই ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025