শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
শীতলক্ষ্যায় তলিয়ে যাওয়া একজনকে উদ্ধারে নেমে নিখোঁজ ৪ চট্টগ্রামে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু, অভিযুক্ত আটক শাহজালাল বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশি করে ৭৪ ভরি সোনা জব্দ মেধাকে কবর দেওয়ার উদ্যোগ নিলে নতুন আন্দোলন হবে: শফিকুর রহমান ‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণের সুযোগ নেই: প্রতিমন্ত্রী বিপৎসীমার ওপরে গঙ্গার পানি, খুলে দেওয়া হয়েছে ফারাক্কার সব গেট চীনে কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৫ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৯২ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান

সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৮ যাত্রী নিহত হন।

এ ছাড়া দুটি বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের অনেককেই উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025