মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষের পর আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে ফের হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, হামলা চালিয়েছে ছাত্রদল। হাসপাতালের ভেতরে ও বাইরে সংঘটিত এ হামলায় জকসুর নেতা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সাধারণ রোগী ও তাদের স্বজনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের ভাষ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। তাদের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

হামলার সময় হাসপাতালের ভেতরে ও বাইরে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এতে হাসপাতালজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

হামলায় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক আহত হন। এছাড়া চিকিৎসা নিতে আসা কয়েকজন সাধারণ রোগী ও তাদের স্বজনও আহত হন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের অনুষ্ঠানে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে নতুন করে হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025