মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেরোবিতে ছাত্রদল ও শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তার চুক্তি ‘আমার মৃত্যু হবে একটা নারীর কারণে’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম সারাদেশে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবি জামায়াতের রূপপুরে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এই মেয়র পদপ্রার্থী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধ করতে হবে। তাহলেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার রাজউক কলেজের সামনে গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাইয়ের আন্দোলনের সূচনা একদিনে হয়নি; এর ধারাবাহিকতা ২০১৮ সাল থেকেই শুরু হয়। ওই আন্দোলনে জামায়াতে ইসলামী ছাত্রদের পাশে ছিল।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১ আগস্ট জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় শিশুদের ওপরও সহিংসতা চালিয়েছে আওয়ামী লীগ সরকার।

বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ শুধু মুখে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এর পরিণতি ভোগ করতে হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি শতভাগ নির্মূল করা গেলে দেশের অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে গ্যাসের দাম কমানো, বিদ্যুতের মূল্য হ্রাস এবং অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি জানান তিনি।

সরকার জুলাইয়ের চেতনার কথা বললেও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলে আরও অভিযোগ করেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে তিনি ৫ আগস্ট ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে সকাল ১০টায় পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

সমাবেশ শেষে উত্তরা রাজউক কলেজের সামনের সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জসীমউদ্দীন সড়কে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, জননেতা অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা মডেল থানা আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, দক্ষিণখান উত্তর আমির মোস্তাকিম আলম, উত্তরখান পূর্ব আমির ইসরাঈল হোসেন, উত্তরখান পশ্চিম এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025