রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস? মেহেরপুরে জুলাই গণঅভ্যুত্থান ২য় বর্ষপূর্তি উদযাপন আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

পারশে মাছের পোনা আহরণ, ১০ জেলে আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নদী খাল থেকে পারশে মাছের পোনা আহরণের অভিযোগে একটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার দিবাগত রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বগুড়ার খাল এলাকায় আটক এসব জেলেদের ট্রলারে থাকা ৫০ হাজার পিস পারশে মাছের পোনা ম্যানগ্রোভ এই বনের নদীতে ফের অবমুক্ত করা হয়েছে।

আটক জেলেরা হচ্ছেন ইউসুফ শেখ (৪৮), হাফিজ গাইন (৪৫), কামাল সানা (৪২), হালিম শেখ (৪০), শামিম শেখ (২৮), আজিজ গাজী (৩৮), জামাল শেখ (৪৫), হাবিব গাজী (৬৫), পিন্টু সানা (৪০) ও হাবিবুর রহমার সানা (৫০)। তাদের সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা (এসও) সুরজিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, মশারি জাল দিয়ে একটি পারশে মাছের পোনা আহরণ করতে ১১৯ প্রজাতির চিংড়ি, ৩১ প্রজাতির অন্য মাছের পোনা ও ৩১২ প্রজাতির জলজ প্রাণীর রেণু বিনষ্ট হয়। এতে করে সুন্দরবনের নদীখালে মাছের উৎপাদন কমে আসছে। এজন্য শুধু পারশে মাছের রেণু পোনাই নয়, সব মাছের রেণু পোনা আহরণ সুম্পূর্ণ নিষিদ্ধ করেছে সুন্দরবন বিভাগ। এই অবস্থায় সুন্দরবনের নদী-খাল থেকে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণের খবর আসে বন বিভাগের কাছে।

এমন খবরে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বগুড়া নদীর ঘাটে অভিযান চালায় বন বিভাগ। এসময় একটি ট্রলার আটক করা হয়। আটক করা ট্রলারে থাকা ১০ জেলের কাছ  থেকে ৫০ হাজার পিস পারশে মাছের পোনা জব্দ করা হয়। পরে তা সুন্দরবনের নদীতে ফের অবমুক্ত করা হয়।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025