শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :

বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে জ্যোৎস্না সিংহ (৩৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) রাতে বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে চা পানের সময় তাকে সাপে কাটে।

জ্যোৎস্না সিংহ ওই এলাকার উত্তম চৌধুরীর স্ত্রী। তিনি নিঃসন্তান ছিলেন। শনিবার (১ আগস্ট) তার সৎকার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

নিহতের দেবর মানস কান্তি চৌধুরী জানান, রান্নাঘরের পাশের একটি কক্ষে বসে ছিলেন জ্যোৎস্না। হঠাৎ তার চিৎকার শুনে গিয়ে দেখি সাপে কেটেছে। দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রক্ত পরীক্ষা করা হয়।

তিনি আরও বলেন, অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান চিকিৎসক। শুক্রবার রাত ৯টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজর্ষি নাগ বলেন, রাত পৌনে ৮টার দিকে রোগীকে হাসপাতালে আনা হয়। রোগী বা তার স্বজনরা নিশ্চিত করে বলতে পারেননি কিসে কামড়েছে। সাপে কাটার নিশ্চিত কোনো লক্ষণও তখন পাওয়া যায়নি, যাকে আমরা ‘আননোন বাইট’ হিসেবে বিবেচনা করি। এরপরও রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা পর অবস্থার অবনতি হলে তাকে চমেকে রেফার করা হয়। পরে জানতে পারি, সেখানে তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025