শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

এ বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং জাতীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।আরও উপস্থিত আছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025