রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম

জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের ফলে মানুষ আজ নির্ভয়ে কথা বলতে পারছে। এই অর্জন অটুট রাখতে সবাইকে সচেতন ও সচেতন থাকতে হবে।

বুধবার (২৯ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘জুলাইয়ের অদম্য ঐক্য এবং বিজয়ের ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন কোনো আকস্মিক ঘটনা ছিল না; বরং দীর্ঘদিনের দমন-পীড়ন, বঞ্চনা ও মানুষের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। আন্দোলনের প্রতিটি ধাপ, শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

তিনি বলেন, জুলাইয়ের ইতিহাস কয়েক ঘণ্টার আলোচনায় শেষ করা সম্ভব নয়। এ আন্দোলন নিয়ে এরই মধ্যে গবেষণা, বই ও একাডেমিক আলোচনা শুরু হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের স্মৃতি মানেই শহীদদের আত্মত্যাগ, আহতদের ত্যাগ এবং মানুষের সাহসিকতা। এই চেতনা ধরে রেখে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025