সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) এবং সমুদ্রপথের সংযোগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ সহজতর করার লক্ষ্যে সরাসরি সমুদ্রপথে জাহাজ চলাচল চালুর বিষয়েও মতবিনিময় করেন।

ড. খলিলুর রহমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশ প্রথম) পররাষ্ট্রনীতি পুনর্ব্যক্ত করেন এবং দুই বন্ধুভাবাপন্ন দেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে অন্যদের মধ্যে মালদ্বীপের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া রোববার রাতে এ তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025