সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া উদ্যান এলাকা থেকে রাষ্ট্রপতি চলে যেতেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন।

তবে শ্রদ্ধা নিবেদন শেষে ১২টা ৪০ মিনিট নাগাদ উদ্যান এলাকা থেকে বেরিয়ে আসেন তিনি। পরে প্রধান সড়কে অপেক্ষারত গাড়িতে উঠে স্থান ত্যাগ করতেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত অন্য নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের

এদিকে, নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ঘটনার ভিডিও নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

রোববার প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠান শেষে উপস্থিত দলীয়কর্মী ও সাধারণ মানুষের মধ্যে হঠাৎ তর্ক-বিতর্কের ঘটনা সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বিবৃতিতে দাবি করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিমন্ত্রী নিজেই এগিয়ে যান। তিনি সবাইকে শান্ত করেন এবং অবরুদ্ধ সড়ক যান চলাচলের উপযোগী করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন।

এতে আরও বলা হয়, বিবদমান দুই পক্ষকে মারামারি থেকে নিবৃত্ত করতে ইশরাক হোসেন তাদের মাঝখানে দাঁড়িয়ে দূরত্ব সৃষ্টি করেন। পরে তিনি উভয় পক্ষকে স্থান ত্যাগ করার নির্দেশ দেন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে কোনো কোনো মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার বা প্রতিমন্ত্রীর অবস্থান নিয়ে ভুল বার্তা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পেছনে কারও উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে সবাইকে বিভ্রান্তিকর তথ্য ও গুজব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025