রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

এ বিষয়ে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আমাদের কাছে কার্গো ভিলেজে আগুন লাগার সংবাদ আসে রাত ৯টা ২০ মিনিটে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পায়নি। তবে কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তুপে ধোঁয়া দেখা যায়। সেখানে দুটি ইউনিট কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা যায়নি এই ধোঁয়ার সৃষ্টি কীভাবে হয়েছে। তাদের টিমের কাজ শেষ হওয়ার পর প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025