শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :

আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়া এলাকার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসেম আলী উসমানপুর বিশ্বাসপাড়ার মৃত রস্তম মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে তিনি কৃষিজমিতে সার দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

পরদিন সকালে স্থানীয়রা উপজেলার কাটাখালী মাঠে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025