শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কোরআনে হাফেজদের নেতৃত্বের আসনে দেখতে চাই: জামায়াত আমির সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের কারণে বৈষম্য নয়, সমঅধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির শ্রমিক আন্দোলনকে অধিকারভিত্তিক ধারায় এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার এআই যুগের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাকিস্তানে স্কুল ভবন ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১ সিজদায় নবীজির (সা.) অনন্য ২ দোয়া ভাঙ্গুড়ায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

গাজায় ইসরায়েলি হামলা: নিহত বেড়ে ৪০৪

গাজায় যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় নিহত বেড়ে ৪০৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৬২ জন।

মঙ্গলবারের (১৮ মার্চ) হামলাটি গাজাজুড়ে চালানো হয়। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহর মতো কেন্দ্রীয় এলাকা অন্তর্ভুক্ত ছিল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজা উপত্যকার হাসপাতালগুলোতে ৪০৪ জনের মরদেহ পাওয়া গেছে। তবে এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

এদিকে গাজায় ভয়াবহ প্রাণঘাতী হামলার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া। জানুয়ারিতে যুদ্ধবিরতির পর অবরুদ্ধ এলাকাটিতে হামলা চালিয়ে নতুন করে কয়েকশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পরিস্থিতির অবনতি আরও উত্তেজনারই অংশ। এটি আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে।

হামলায় অনেক শিশু প্রাণ হারিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে পদক্ষেপ নেবে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025