বুধবার, ২২ Jul ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন: সেলিম উদ্দিন

দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে জামায়াত সবসময় ইতিবাচক ও সেবার মনোভাব নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরলস কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর- যে সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না।

মঙ্গলবার (২১ জুলাই) শাহ আলী থানা জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

থানা আমির জি এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে সেলিম উদ্দিন বলেন, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন। আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যে সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। মূলত, আমরা দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, যেখানে কেউ কর্মহীন বা পিছিয়ে থাকবে না।

তিনি বলেন, আমরা সমাজের সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এটি আমাদের সাময়িক কোনো কর্মসূচি নয়, বরং স্থায়ী কর্মনীতির অংশ। সে ধারাবাহিকতায় আজ আমরা সেলাই মেশিন বোনদের হাতে তুলে দিচ্ছি। এতে তারা ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করবো। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে আসতে সরকার, রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।ঢাকা উত্তর সিটি করপোরেশনের জামায়াতের এ মেয়রপ্রার্থী বলেন, জাতিকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য আমরা স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ও ধর্মীয় শিক্ষার সুসমন্বয় করা হয়েছে। আমরা বিত্তহীন মানুষের জন্য বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করে থাকি। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে এসব সেবা দিতে হবে। আমাদের সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিসও রয়েছে। সাধারণ মানুষের পানীয় জলের চাহিদা মেটানোর জন্য নগরীর বিভিন্ন বিশুদ্ধ পানির পাম্প স্থাপন করে তা সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025