বুধবার, ২২ Jul ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না : মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ম অনুযায়ী হবে, দলীয় প্রতীকে হবে না। তবে জোটের শরীক সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে হবে।

সোমবার (২০ জুলাই) শরীক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথান জানান।

মন্ত্রী জানান, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ৩১ দফা ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন, চলমান আন্দোলন।

একটা ধ্বংসস্তুপ থেকে দেশটাকে গড়তে প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025