মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী? রণক্ষেত্র দিল্লি , ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির উজানের ঢল-ভারী বৃষ্টিতে বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেল সেতু শ্রীপুরে শিশু রাজিয়া হত্যা মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম হামাসের নতুন প্রধান হলেন খলিল আল-হাইয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৯৩ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে হামের উপসর্গে ৬৯৮ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯২২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ৫৭৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৭ হাজার ৫৩২ জন ছাড়পত্র পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025