শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল দ্বীনকে বিজয়ী করতে জামায়াতের জনসম্পৃক্ততা বাড়াতে হবে: মোবারক হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ঢাবি শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত এ ম্যারাথনে সংগঠনটির নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় এ ম্যারাথন শুরু হয়। কার্জন হল থেকে শুরু হয়ে এটি কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, তোরণ, মহসিন হল, সূর্যসেন হল, কলাভবন হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।ম্যারাথনে অংশ নেন ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম। এছাড়াও, ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এবং ডাকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ অংশ নেনকর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক এবং সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025