বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির শহীদ জুলাই দিবসে আবু সাঈদের কবরে মানুষের ঢল, ন্যায়বিচারের দাবি রংপুরে জুলাই শহিদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট

আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির

সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না। এই ২৪-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? প্রতিবারই সাধারণ জনগণ, তরুণ ছাত্র সমাজ, যুবসমাজ, শ্রমিক ভাই-বোনেরা জীবন দিয়ে এই অর্জন যখন জাতির হাতে তুলে দেয় তখন কিছু লুটেরার হাতে এটা হারিয়ে যায়।

তিনি আরও বলেন, সেই ২৪-টাও শেষ পর্যন্ত যা হলো, হারিয়ে দেওয়ার কসরত করা হচ্ছে। আল্লাহর কসম জীবন দেবো কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির প্রশ্ন করে বলেন, কি বাকি আছে? এই জাতি তো জীবন দিতে দিতেই এই জায়গায় এসেছে। আমাদের কি জবাব শহীদ পরিবারের সদস্যবৃন্দের কাছে। কি জবাব? এখনো ভাঙা পা-হাত নিয়ে, বুকে-মাথায়-পিঠে গুলি নিয়ে যারা এখনো প্রতি রাত ঘুমাতে পারে না, কাতরায়। কষ্টে-যন্ত্রণায় কোনো কাজ করতে পারে না, তরতাজা যুবক-যুবতী হয়ে গেছে এখন পঙ্গু, তাদের কাছে আমাদের কি জবাব?

তিনি আরও বলেন, এই ২৪ না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না। এই ২৪ না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না। বিরোধী দলের নেতা হতে পারতাম না। এমপি নির্বাচিত হতে পারতাম না। পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025