সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
নতজানু নীতির কারণে ফারাক্কার ন্যায্য পানি নিশ্চিত হয়নি: পানিসম্পদ মন্ত্রী মাদক নির্মূলে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে: জামায়াত নেতা বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত সিলেটে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৮, আহত ২৫ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ-পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আমরা যেন জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণ করতে পারি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম চালালে ছাত্রলীগের মতো পরিণতি হবে:সাদিক কায়েম

ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে যা বললেন সাদিক কায়েম

স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই ইসলামী ছাত্রশিবির থেকে তার আনুষ্ঠানিক বিদায় হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম। বিদায়কালে ছাত্রশিবিরে তার দায়িত্ব ছিল কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক।

সোমবার (১৩ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ছাত্রশিবির থেকে তার বিদায় নিয়ে মন্তব্য করেন সাদিক কায়েম।

স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।

সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সঙ্গে। এই প্রিয় কাফেলা আমাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলতে শিখিয়েছে, নেতৃত্বের গুণাবলি পরম মমতায় বিকশিত করেছে। ইসলামী ছাত্রশিবিরই আত্মিক ও আধ্যাত্মিক বিকাশে পরিপূর্ণ পথনির্দেশনা দিয়েছে।

সাদিক কায়েম লেখেন, পেছনে ফিরে তাকালে স্মৃতির পাতায় ভেসে ওঠে অসংখ্য প্রিয় মুখ আর সংগ্রামী চিত্র। সময়জুড়ে নিবেদিতপ্রাণ দায়িত্বশীল ও জনশক্তিদের যে সোহবত ও সান্নিধ্য পেয়েছি, তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। জীবনের প্রতিটি বাঁকে আপনাদের কাছ থেকে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি।

ডাকসু ভিপি লেখেন, দোয়া করি, আল্লাহ তায়ালা ইসলামী ছাত্রশিবিরের এই সংগ্রাম ও আন্দোলনের কর্মীদের পবিত্র সম্পর্কগুলো কবুল করুন। সামনের দিনগুলোতে এই অঞ্চলের মজলুম মানুষের মুক্তি সংগ্রামের অতন্দ্র প্রহরী হিসেবে পথচলার তাওফিক দিন এবং এই আন্দোলনকে বিজয়ী করার মতো যোগ্য নেতৃত্ব দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025