বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের নেতারা মশাল মিছিল করেছে।
সোমবার (৬ জুলাই) রাত ১২টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়।
পরে শাহবাগে মশাল মিছিল শেষে নেতারা জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ দলের নেতাকর্মীরা।
এর আগে ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।