সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকার একটি বাসা থেকে নাসরিন আক্তার (২৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) শায়খ খসরু বলেন, খবর পেয়ে শনিবার দিনগত রাত আড়াইটার দিকে ডেমরার বাঁশেরপুল নতুন পাড়া এলাকার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির পর নিজ রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাসরিন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত নাসরিন আক্তার কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজাপুর পশ্চিম পাড়া গ্রামের ইকবাল হোসেনের কন্যা। পরিবারের সঙ্গে তিনি ডেমরার বাঁশেরপুল এলাকায় বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই শায়খ খসরু।