বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ফের সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের এলাকা ছাড়ার নির্দেশ কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন বিমানের দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু, ২৫ অক্টোবর থেকে রিয়াদের ফ্লাইট বৃহস্পতিবার মোংলা বন্দর যাচ্ছেন প্রধানমন্ত্রী তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই পরিবারসহ বান্দারবন যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, প্রাণ গেল মা-মেয়ের গণভোটে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার অর্থই জুলাইকে ধারণ না করা: গোলাম পরওয়ার দুই দলের মধ্যে সমঝোতা, সেই দুই দল হলো বিএনপি-আওয়ামী লীগ: সাদিক কায়েম বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শহরে শহরে ‘কারফিউ’ জারি অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, বিচ্ছিন্ন এক পা

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভিসা আবেদন কেন্দ্রে এ কথা বলছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি আরও বলেছেন, আগামী ২৮ জুন রোববার থেকেই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যাবে।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রথমে কেবল পাঁচটি কেন্দ্র থেকে দেয়া হবে এ ভিসা। পর্যায়ক্রমে বাকিগুলো থেকেও দেয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। মেডিকেল ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিসা বন্ধ রাখা হয়।

সম্প্রতি দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ১২ জুন তিনি বাংলাদেশে পৌঁছান।

আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025