বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার রাত ১টার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে কোরআনের আয়াত নিয়ে সরকারি ও বিরোধীদলের তুমুল বিতর্ক তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন:জামায়াত আমির যারা সমঝোতা করছে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে: নাহিদ ইসলাম

মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল

রাজধানীর কদমতলী থানার মুন্সি খোলা এলাকায় দুর্বৃত্তদের হামলায় মো. রাসেল (২৯) নামে এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের বোন রেশমা আক্তার জানান, কদমতলীর মুন্সি খোলা এলাকায় একটি কারখানার শ্রমিক ছিলেন রাসেল। গত ২২ জুন রাতে বাসা থেকে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনার খেলা দেখার জন্য বাসা থেকে বের হয়ে যান রাসেল। পরে তারা জানতে পারেন আর্জেন্টিনার খেলার হাফটাইমের সময় তার কিছু বন্ধু তাকে ডেকে নিয়ে নদীর ধারে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে যায় তারা। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় তাকে। খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে নেওয়া হয় রাসেলকে। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাসেল।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলায়। বাবার নাম আব্দুল মালেক। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025