বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন:জামায়াত আমির যারা সমঝোতা করছে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে: নাহিদ ইসলাম হাদির হত্যাকারীরা ভারতে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে: মামুনুল হক জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আয়নাঘরের চেয়ারে ইলেকট্রিক শক দেওয়া হোক: সংসদে রেহানা আক্তার রানু নোয়াখালীতে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে: জামায়াত আমির ‘সবুজ জলবায়ু তহবিল’ কার্যকরে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ব্যস্ততার অজুহাতে বয়স্ক বাবাকে অবহেলা করছেন না তো?-নোমান আলী খান সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার, প্রশংসায় ভাসছেন জামায়াত আমির

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে: জামায়াত আমির

সব হত্যাকাণ্ডের বিচার চাওয়ার ক্ষেত্রে বিএনপি নিজেদের সুর পাল্টে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১-দলীয় ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিচার তো করা হচ্ছেই না, উল্টো নিজেদের লোক নিজেরা হত্যা করছে এবং এর কোনো দায় নিচ্ছে না।

সমাবেশে জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, হাদি হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়া হচ্ছে। কাকে খুশি করার জন্য এবং কার স্বার্থে এই কাজ করা হচ্ছে, তা জনগণের কাছে স্পষ্ট নয়।

জামায়াতকে ধ্বংস করার অতীত অপচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জামায়াত নির্মূলের ঘোষণা দিয়ে অতীতে অনেকেই রাজনীতি থেকে নির্মূল হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025