রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
ট্রাম্পের নির্দেশ অমান্য করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২ নোয়াখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু রাজধানীতে বাসায় ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে: ডা. তাহের খুলনায় সমাবেশে যাওয়ার পথে জামায়াতের কর্মীদের ওপর হামলা, আহত ৬ ‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি আরেকটি বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুতি নিতে হবে: ডা. শফিকুর রহমান ফটিকছড়িতে বহুতল ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা স্থগিত: সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানীতে বাসায় ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

রাজধানীর শ্যামপুরে বাসায় এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। স্বজনদের দাবি, তিনি নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. এনামুল হক (২২) বরিশালের কাজিরহাট থানার চুনারচর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং মীরহাজিরবাগে ভাড়া বাসায় থাকতেন।

এনামুলের মামা আল-আমীন বলেন, ‘আমার ভাগনে দুপুর ১২টার দিকে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ভাগনে মানসিকভাবে অসুস্থ ছিল। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারবো না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025