শনিবার, ২০ Jun ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা স্থগিত: সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি অর্থনীতির উন্নয়নে মহানবীর (সা.) সাত কর্মসূচি: রায়হান রাশেদ গণভোটের রায় বাস্তবায়নে শেষ লড়াইয়ের জন্য জামায়াত প্রস্তুত:জামায়াত আমির রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ হজ পালন করতে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ মানসম্মত ফুটবলার তৈরিতে কার্যকর অবদান রাখবে:রাষ্ট্রপতি জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ:প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, জনগণের ভোটাধিকার ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক-জনতার আন্দোলন চলবে। সরকার জনগণের রায়কে সম্মান না করলে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৯ জুন) চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংগঠিত শক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটকে আরও জনবান্ধব ও শ্রমিকবান্ধব করা প্রয়োজন। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তবে সরকারের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানানো হবে বলেও উল্লেখ করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান শ্রমিক সমাজকে সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আদর্শিক আন্দোলনে সংখ্যার চেয়ে দক্ষ ও যোগ্য কর্মী গড়ে তোলা বেশি গুরুত্বপূর্ণ।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমজীবী মানুষের অবদান থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় নীতিনির্ধারণে তাদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। জাতীয় বাজেটে শ্রমিক কল্যাণে আরও বেশি বরাদ্দের দাবি জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনারও আহ্বান জানান।

সম্মেলনে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।

নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন নগর ফেডারেশনের সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া।

উপস্থিত ছিলেন বিআরআইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, নগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025