শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

মাথা ঝুঁকিয়ে নয়, নিজ ধর্ম অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান

সংসদ কক্ষে প্রবেশের সময় সভাপতি বা স্পিকার বা স্পিকারের চেয়ারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানাতে হবে না। সংসদ সদস্যদের যার যার ধর্ম অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিন বাজেটের ওপর আলোচনার আগে ‘মাথা ঝুঁকিয়ে’ সম্মান জানানোর বিষয়ে ব্যাখ্যা দেন।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেছিলেন, কার্যপ্রণালীবিধিতে সংসদে প্রবেশের পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এটা শিরকের পর্যায়ে চলে যায়।

মো. মুজিবুর রহমান আরও বলেন, আমি মাঝে মাঝে খেয়াল করি সুন্দরভাবে আপনি সালাম দেন। কিন্তু পরবর্তী পর্যায়ে একটু দেখা যায় এ রকম করে একটু ওই আগের ঝুঁকুনিটা এখনও আছে। আপনারাও আছেন, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেজন্য আমি অনুরোধ করি কার্যপ্রণালী বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধান করা হয়েছে, আমার মনে হয় সেটা সবার মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বাঁচা যাবে। আমরা উপকার লাভ করবো। ওইদিন স্পিকার এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে চেয়েছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বাজেটের ওপর আলোচনার প্রক্কালে এর ব্যাখ্যা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এবং গত ১৭ জুন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদের সভাপতির প্রতি ঝুঁকিয়া সম্মান জানানোর বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অফ অর্ডারে অনুরোধ জানান। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে জানানো হবে মর্মে আমি জানিয়েছিলাম। সে প্রেক্ষিতে আমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত জানাচ্ছি। কার্যপ্রণালী বিধিতে এই সংক্রান্ত বিধি ২০৬৭ (১)। সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য (বিধি-১) সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ করার সময় এবং তার আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। ওই বিধিটি ২০০৬ সালে সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। পরীক্ষা করে দেখেছি অষ্টম সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সংসদে একটি রিপোর্ট উপস্থাপন করে। রিপোর্টটি ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর সংসদে বিবেচিত ও গৃহীত হয়, যার মধ্যে ২৬৭ (১) বিধির ওই সংশোধনীতি অন্তর্ভুক্ত ছিল। অতএব আমাদের কার্যপ্রণালী বিধির ২৬৭ (১) বিধি থেকৈ ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেহেতু আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025