বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ডে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার ১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া চুয়াডাঙ্গায় বাড়ির তালা ভেঙে মোটরসাইকেলসহ বিপুল মালামাল চুরি হবিগঞ্জে রাস্তা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ২ হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ কামরাঙ্গীরচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ২ আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা ঈদুল আজহা গেলো, এখনো মে মাসের বেতন পাননি মাদরাসা শিক্ষকরা: সংসদে জামায়াত এমপি বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির

ঈদুল আজহা গেলো, এখনো মে মাসের বেতন পাননি মাদরাসা শিক্ষকরা: সংসদে জামায়াত এমপি

ঈদুল আজহা পেরিয়ে জুন মাসের ১৬ তারিখেও মাদরাসার কোনো শিক্ষক মে মাসের বেতন পাননি বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

রংপুর-৬ আসসের সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমীন বলেন, একটা অক্ষরের একটা শব্দ মা। তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন যাদের মা নেই।

আমারও মা নেই। সংসদে আসার সময় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিলেন। তিনি তার মায়ের চিকিৎসা করতে পারছেন না। আমার প্রশ্ন হলো সরকারি চাকরিজীবীদের প্রত্যেক মাসে যদি এক দুই তারিখের মধ্যে বেতনের প্রয়োজন হয়, আমরা দিয়ে থাকি। ঈদ চলে গেল আজ মাসের ১৬ তারিখ, মাদরাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয়নি। মে মাসের বেতনটা এখনো তারা পাননি। তো আমার প্রশ্ন হল যে, যদি আমরা বেতন দিই, এটা মাসের শুরুতে দিলে তো তারা উপকৃত হতে পারে।

মো. নুরুল আমীন বলেন, আমার শেষ কথা আমার মা নেই, ওই লোকটার মা থাকবে না কেউই থাকবে না। কিন্তু এই লোকটা যেন এই সান্ত্বনা পেতে পারে যে আমি মা আমার মায়ের চিকিৎসা করতে পেরেছিলাম। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি এবং মাদরাসা শিক্ষকদের বেতন দেওয়ার জন্য অনুরোধ করছি, সেইসঙ্গে ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের জন্য বিনীত অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025